ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
জাতীয় প্রেসক্লাব নির্বাচনে চলছে ভোটগ্রহণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 December, 2020, 12:08 PM
সর্বশেষ আপডেট: Thursday, 31 December, 2020, 12:10 PM

জাতীয় প্রেসক্লাব নির্বাচনে চলছে ভোটগ্রহণ

জাতীয় প্রেসক্লাব নির্বাচনে চলছে ভোটগ্রহণ

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

করোনার স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে আজ  বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন পরিচালনায় রয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এস এম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী ও মো. মনিরুজ্জামান।

জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৬ জন প্রার্থী। নির্বাচনে দুটি প্যানেল হচ্ছে  মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এবং সবুজ-ইলিয়াস পরিষদ। এর বাইরে নির্বাচনে অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সভাপতি প্রার্থী ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক।

সবুজ-ইলিয়াস পরিষদের সভাপতি প্রার্থী ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক পদে মাঈনুল আলম ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচন করছেন।

সদস্য পদে লড়বেন আইয়ুব ভূঁইয়া, জাহিদুজ্জামান ফারুক, বিশ্বজিৎ দত্ত, ভানুরঞ্জন চক্রবর্তী, মহিউদ্দিন সরকার, রহমান মুস্তাফিজ, রফিক আহমেদ মুফদি (আহমেদ মুফদি), রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা এবং সলিমউল্লাহ সেলিম।

সবুজ-ইলিয়াস পরিষদ সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি পদে খন্দকার হাসনাত করীম, যুগ্ম সম্পাদক পদে নাজমুল আহসান ও সৈয়দ আলী আসফার এবং কোষাধ্যক্ষ পদে সালাউদ্দিন আহমেদ বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা কামাল মজুমদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, শামসুল হক দুররানী, কামরুল হাসান দর্পণ, নূরুননবী রবি, জিয়াউদ্দিন সাইমুম, শাহনাজ বেগম পলি এবং মো. গোলাম কিবরিয়া।

স্বতন্ত্র হিসেবে সিনিয়র সহ-সভাপতি পদে রাশেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বখতিয়ার রানা নির্বাচন করছেন।

স্বতন্ত্র হিসেবে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু দারদা যোবায়ের বিন হাবীব, কে এম শহীদুল হক, গাউসুল আজম বিপু, নির্মল চক্রবর্তী, নুরুননবী রবি, মো. ফেরদাউস মোবারক, শামসুদ্দিন আহমেদ চারু, শামীমা আক্তার দোলা ও সেবীকা রানী।

সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এ পদে ১০ প্রার্থীকে নির্বাচিত করবেন প্রেসক্লাবের সদস্যরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status