ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
চরমপন্থী সংগঠ‌নের আঞ্চ‌লিক কমান্ডার গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 December, 2020, 11:45 AM
সর্বশেষ আপডেট: Monday, 28 December, 2020, 11:47 AM

চরমপন্থী সংগঠ‌নের আঞ্চ‌লিক কমান্ডার গ্রেফতার

চরমপন্থী সংগঠ‌নের আঞ্চ‌লিক কমান্ডার গ্রেফতার

কুষ্টিয়ায় বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ রাশিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২। র‌্যাবের দাবি রাশিদুল চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের আঞ্চলিক কমান্ডার।

রোববার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাশিদুল ওই এলাকার মৃত তোরাব আলীর ছেলে। তিনি সন্ত্রাসী আমিনুল ইসলাম মুকুলের সহযোগী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে রাশিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক, একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রাশিদুল এলাকায় হত্যা, গুম, চাঁদাবাজি, অপহরণ ও লুণ্ঠনসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করতেন এবং তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা ও একটি সাধারণ ডায়েরি রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status