আন্তর্জাতিক রুটে আরো এক সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। একই সময় সড়ক ও সমুদ্রপথে দেশটিতে প্রবেশ স্থগিত করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতেজানিয়েছে, মঙ্গলবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
গত ২১ ডিসেম্বর হঠাৎ সৌদি আরব এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করে।
পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়, বিশ্বের কয়েকটি দেশে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তখনই বলা হয়, এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা বাড়তে পারে। আজ ছিল নিষেধাজ্ঞার শেষ দিন।