ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে ৫ ডাকাত আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 9:41 PM

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে ৫ ডাকাত আটক

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে ৫ ডাকাত আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র‌্যাব-১০।

আটককৃতরা হলো- আকাশ (২৪), সাব্বির হোসেন (২৪), মারুফ হোসেন (২৫), রাজিব হোসেন (১৯) ও শান্ত ইসলাম (২১)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, শনিবার রাতে ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে একটি দল ফতুল্লার দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ওই ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩টি চাপাতি ও ২টি চাকু জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, আটকরা দীর্ঘদিন ধরে ফতুল্লা থানার আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করছিলো।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status