ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
বিজ সলিউশন ও দিপ্তীর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 December, 2020, 7:14 PM

বিজ সলিউশন ও দিপ্তীর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

বিজ সলিউশন ও দিপ্তীর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

দিপ্তী’র কনফারেন্স রুমে অ্যাকাউন্টিং ও ফাইনান্স সেক্টরের জন্য দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে ২৭ ডিসেম্বর, বিজ সলিউশন লিঃ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।


বিজ সলিউশন লিঃ এর পক্ষে পরিচালক মোঃ শফিকুল আলম এসিএস, এফসিএ, এফসিএমএ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এর পক্ষে নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে বিজ সলিউশন লিঃ ও দীপ্তি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে উভয় পক্ষের সহযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় বিভাগে অধ্যায়নরত / পাশকৃত শিক্ষার্থী, অ্যাকাউন্টিং ও ফাইনান্স সেক্টরে কর্মরত প্রফেশনালবৃন্দ, আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ ও সিএস এ অধ্যায়নরত / পাশকৃত মেম্বারদের এসএপি, ট্যালি ইআরপি, কুইকবুকস ও জিরো সফটওয়্যার এর ওপর রিয়েল লাইফ ট্রেনিং প্রদান করবে।

কর্পোরেট ওয়ার্ল্ডের সফল প্রফেশনালদের দ্বারা এই ট্রেনিং প্রদান করা হবে এবং ট্রেনিং শেষে প্রশিক্ষণার্থীদের ইন্টার্নশিপ এর সুযোগ থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status