|
বন্দুকের নল নয়, জনগণই আমার রাজনৈতিক ক্ষমতার উৎস
নতুন সময় প্রতিবেদক
|
|
বন্দুকের নল নয়, জনগণই আমার রাজনৈতিক ক্ষমতার উৎস ![]() বন্দুকের নল নয়, জনগণই আমার রাজনৈতিক ক্ষমতার উৎস আপনারা কি আমাকে আগামী নির্বাচনে সমর্থন করবেন?’ বঙ্গবন্ধুর এসব প্রশ্নের জবাবে বিপুল জনসমর্থন হর্ষধ্বনি দিয়ে গগনবিদারী কণ্ঠে জয় বঙ্গবন্ধু, শেখ মুজিব জিন্দাবাদ ধ্বনি দিয়ে হাত তুলে তাঁর প্রতি সমর্থন জানান। দুষ্কৃতিকারীদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হবে দৃঢ় কণ্ঠে বঙ্গবন্ধু বলেন, ‘দুষ্কৃতিকারী, চোর, গুণ্ডা ও বদমাইশের কাছ থেকে সরকার জনগণের সহায়তায় অস্ত্র আদায় করে ছাড়বে। বাংলাদেশের নিরস্ত্র মানুষ যদি পাকবাহিনীর হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে, তাহলে এদেশের মুষ্টিমেয় কয়েকজন দুষ্কৃতিকারীকে তারা অবশ্যই নির্মূল করতে পারবে। গুণ্ডা ও বদমাইশ আজ নিরীহ মানুষের শান্তি বিঘ্নিত করছে। বাংলার মানুষের হাতে এদের পতন অবশ্যম্ভাবী। এদের উৎখাতে আপনারা সহযোগিতা করুন। এদের নিশ্চিহ্ন করার জন্য গ্রামে গ্রামে রক্ষী বাহিনী পাঠিয়েছি। আপনারা রক্ষী বাহিনীর সঙ্গে সহযোগিতা করুন। দুষ্কৃতিকারীদের ধরিয়ে দিন। বাংলার সাড়ে সাত কোটি মানুষের ইচ্ছার বিরুদ্ধে স্বল্পসংখ্যক এই দুষ্কৃতিকারী দল অবশ্যই দাঁড়াতে পারবে না।’ জনগণের মুখের হাসি আমার কামনা বঙ্গবন্ধু বলেন, ‘লাখ লাখ মুখে ক্ষুধার অন্ন তুলে দেওয়ার জন্য, মানবতাকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য, নিরক্ষর জনগোষ্ঠীর সম্মুখে শিক্ষার আলোকবর্তিকা জানানোর জন্যই আমি রাজনীতি করি। জনগণের মুখে শান্তির হাসি ও আনন্দ দেখাই আমার সমগ্র রাজনৈতিক জীবনের সাধনা। আমার জীবনের একমাত্র কামনা।’ শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ পাক হানাদাররা দেশের যে বিপুল ক্ষতি করে দিয়ে গেছে, বঙ্গবন্ধু তার এক মর্মস্পর্শী বিবরণ দেন। তিনি বলেন, ‘স্বজনহারা দুঃখী মানুষের জন্য সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খাজনা-কর প্রভৃতি মাফ করে ছাত্রছাত্রীদের পুস্তক প্রদান করে, শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধি করে, কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে এবং অন্যান্য নানাভাবে সাহায্য সামগ্রী বিতরণ করে, জনগণের কষ্ট লাঘবের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।’ আসুন, সোনার বাংলা গড়ে তুলি বঙ্গবন্ধু বলেন, ‘আমরা স্বাধীনতা পেয়েছি। এখন দেশ গড়া দরকার। সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। দুষ্কৃতিকারী, গুণ্ডা ও বদমাইশদের এখানে স্থান নেই। আসুন, আমরা ক্ষুদ্র স্বার্থ ভুলে সাড়ে সাত কোটি মানুষের এ দেশকে উজ্জ্বল সম্ভাবনার দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে যাই।’ আগামী মাসে নির্বাচনি কর্মসূচি ঘোষণা এই দিনে (২৬ ডিসেম্বর) জানানো হয়, ১৯৭৩ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন দেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠান সম্পর্কিত কর্মসূচি ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে। নির্বাচন কমিশন বর্তমানে মনোনয়নপত্র দাখিল প্রত্যাহার ও প্রার্থী তালিকা ঘোষণার সময় ও তারিখ নির্ধারণের কাজ করছে বলেও উল্লেখ করা হয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে। অবশ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন-কানুন তখনও কমিশনের হাতে পৌঁছায়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যে আইন ও সংসদ বিষয়ক সংক্রান্ত মন্ত্রণালয় থেকে তা পৌঁছে যাবে বলে আশা করা হয়। সম্পাদনায়: খালেদ সুজন |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
