ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রহস্য ঘেরা মৃত্যুর জটে আটকা বলিউড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 10:35 PM

রহস্য ঘেরা মৃত্যুর জটে আটকা বলিউড

রহস্য ঘেরা মৃত্যুর জটে আটকা বলিউড

করোনা মহামারির ধাক্কা সামলাতে গত মার্চ থেকেই হিমশিম খাচ্ছিল বলিউড। এর মধ্যেই নামে শোকের ছায়া। গত এপ্রিলে সবাইকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে যান অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুর।

তবে বলিউড ভক্তরা সবচেয়ে বড় ধাক্কাটা পান জুনে। গত ১৪ জুন অত্মহত্যা করেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয় আলোচনা। করোনা মহামারির এই সময় সিনেমা না থাকায় বিটাউনের সবাই সুশান্তের মৃত্যুর রহস্যের জটেই আটকে ছিলেন।

প্রাথমিকভাবে ময়নাতদন্তের প্রতিবেদনে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। তবে এই অভিনেতার পরিবার ও ভক্তরা এর পেছনে অন্য কারণ রয়েছে বলে দাবি করেন। শুরুতে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করে। সুশান্তের পরিবার মামলা দায়ের করলে বিহার পুলিশও বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। পরবর্তী সময়ে এই মামলার ভার নেয় ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন ( সিবিআই)। এই অভিনেতার পোস্ট-মর্টেম রিপোর্ট ও ২০ শতাংশ ভিসেরা নিয়ে পুনর্মূল্যায়নের দায়িত্ব পায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের (এআইআইএমএস) একটি দল। তারা এই অভিনেতাকে হত্যার বিষয়টি উড়িয়ে দেন। তবে এটি নিয়ে এখনো রহস্য কাটেনি। সুশান্তের মৃত্যুর ঘটনায় এখনো চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি সিবিআই।

এছাড়া করোনার এই সময়ে চিরবিদায় নিয়েছেন, অভিনেতা ভূপেশ কুমার পাণ্ডে, নির্মাতা নিশিকান্ত কোমান্ত, অভিনেতা সমীর শর্মা, অভিনেত্রী কুমকুম, নির্মাতা রাহাত মুখার্জি, অভিনেতা জগদীপ, নির্মাতা হারিশ শাহ, কোরিওগ্রাফার সারোজ খান, নির্মাতা বাসু চ্যাটার্জি, গায়ক ওয়াজিদ খান প্রমুখ।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status