ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পর্নোগ্রাফি আইনে অভিনেতা শাহীন ও নির্মাতা অনন্য মামুন কারাগারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 December, 2020, 8:07 PM

পর্নোগ্রাফি আইনে অভিনেতা শাহীন ও নির্মাতা অনন্য মামুন কারাগারে

পর্নোগ্রাফি আইনে অভিনেতা শাহীন ও নির্মাতা অনন্য মামুন কারাগারে

নবাব এলএলবি সিনেমার পরিচালক অনন্য মামুনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সিনেমায় পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদের রমনা থানায় দায়ের করা মামলার দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ছবির পরিচালক অনন্য মামুনকে মিরপুরের বাসা থেকে আটক করে ডিবি। পরে তাকে রমনা থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটি কিছুদিন আগে মুক্তি পেয়েছে অনলাইনে। সেখানে ছবির অর্ধেক দেখানো হয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status