ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
সুপারস্টার রজনীকান্ত হাসপাতালে ভর্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 7:43 PM

সুপারস্টার রজনীকান্ত হাসপাতালে ভর্তি

সুপারস্টার রজনীকান্ত হাসপাতালে ভর্তি

ভারতের তামিল সুপারস্টার রজনীকান্তকে শুক্রবার সকালে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে রজনীকান্তকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, রজনীকান্ত ১০ দিন ধরে হায়দ্রাবাদে একটি ছবির শুটিং করছিলেন। সেখানে সেটের কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় আপাতত শুটিং বন্ধ। পরে ২২ ডিসেম্বর রজনীকান্তের করোনা পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে। তখন থেকে তিনি আইসোলেশনে ছিলেন।

রজনীকান্তের শরীরে করোনার কোনো উপসর্গ নেই জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, রক্তচাপের ওঠানামা করার কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষীয়ান এই অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল।

উল্লেখ্য, শিগগির রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন রজনীকান্ত। আগামী বছরের জানুয়ারিতে নিজের রাজনৈতিক দল গঠনের ঘোষণাও দিয়েছেন এ অভিনেতা। এ বিষয়ে আগামী ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা রয়েছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status