ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
আইসিসিতে ফের বিসিসিআইর ডিরেক্টর গাঙ্গুলী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 7:16 PM

আইসিসিতে ফের বিসিসিআইর ডিরেক্টর গাঙ্গুলী

আইসিসিতে ফের বিসিসিআইর ডিরেক্টর গাঙ্গুলী

ফের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে মনোনিত হলেন সৌরভ গাঙ্গুলী। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

গাঙ্গুলীর বিকল্প ডিরেক্টর হিসেবে থাকবেন বোর্ড সচিব জয় শাহ। আইসিসি’র চিফ এক্সিকিউটিভ কমিটিতে প্রতিনিধিত্ব করবেন শাহ।

এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়। আগামী বছর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভেন্যু হিসেবে কলকাতা, মুাম্বই, আহমেদাবাদ, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মোহালিকে বেছে নেয়া হয়েছে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে কর ছাড়ে অনুমতি নিতে হবে বিসিসিআইকে। নয়তো প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতে চলে যেতে পারে।

তবে বিসিসিআই চাইলে এই করের টাকা দিতে পারে। করের পরিমান ১০ কোটি ডলারেরও বেশি। ধারণা করা হচ্ছে, সরকার কর ছাড়তে অনুমতি না দিলে বোর্ডই এই অর্থ দিয়ে দেবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status