ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভিজিডির চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান বরখাস্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 6:05 PM

ভিজিডির চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ভিজিডির চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মো. মিজবাহুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিজিডির চাল আত্মসাতের প্রমাণ পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

বৃহস্পতিবার কুলিয়ারচর ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করবেন এ বিষয়ে আজকালের মধ্যেই চিঠি আসবে মন্ত্রণালয় থেকে। চিঠি পেলে সেভাবে ব্যবস্থা নিয়ে জানানো হবে। তবে ইউপি চেয়ারম্যান মিজবাহুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ভিজিডির চাল আত্মসাৎ করিনি। আমি ষড়যন্ত্রের শিকার।

চাল আত্মসাতের ঘটনায় উপজেলা কৃষি অফিসারকে আহ্বায়ক করে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং যুব উন্নয়ন কর্মকর্তাকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া যায়।
   
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status