ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 4:32 PM

কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

দিনাজপুর জেলা কারাগারে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি তোজাম্মেল হকের (৬০) মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তোজাম্মেল।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেল সুপার মোকাররম হোসেন কারাগারের কয়েদির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তোজাম্মেল হক জেলার বিরামপুর উপজেলার ধানগড়া গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে।

জেল সুপার মোকারম হোসেন জানান, ২০০২ সালে তোজাম্মেল হক হত্যা মামলার আসামি হয়ে দিনাজপুর জেলা কারাগারে আসেন। ২০০২ সালে সেই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।গত ১২ ডিসেম্বর থেকে তিনি অসুস্থ হয়েছেন। তখন থেকেই তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাতে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। কারাগারের আনুষ্ঠিকতা শেষ করে তোজ্জামেল হকের লাশ পরিবারের নিকর হস্তান্তর করা হবে বলেও তিনি জানিয়েছেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status