ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভাইরাল সরিষার তেল: উৎপাদনের ১৫ দিন আগেই বাজারে!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 December, 2020, 3:40 PM

ভাইরাল সরিষার তেল: উৎপাদনের ১৫ দিন আগেই বাজারে!

ভাইরাল সরিষার তেল: উৎপাদনের ১৫ দিন আগেই বাজারে!

সম্প্রতি সরিষার তেলের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে সরিষার তেলের উৎপাদনের তারিখ লেখা হয়েছে ১ জানুয়ারি ২০২১ সাল। ছবিটিতে তারিখের সংখ্যার অংশটি ফটোশপ করে বসানো কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। তবে ছবিটি ইতোমধ্যেই সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিটি পোস্ট করে সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একজন লিখেছেন, ‘এটা কিভাবে সম্ভব? জন্মের আগেই পৃথিবীতে ক্যামনে?’ তার নিচে একজন উত্তর দিয়েছেন, ‘আপনি যেখানে বসবাস করেন সেখানে সবই সম্ভব, এটা তো সামান্যই।’

প্রচুর প্রতিক্রিয়া এসেছে ছবিটিকে ঘিরে। একজন লিখেছেন, ‘এই হচ্ছে দেশের অবস্থা, উৎপাদনের আগেই পণ্য হাতে চলে আসছে।’ আরেকজন একই কথা লিখেছেন, ‘উৎপাদনের আগেই হাতে পেয়ে গেছি খাঁটি সরিষার তেল।’

সিলেটের একজন চিকিৎসক লিখেছেন, ‘অগ্রিম তৈল মারার ব্যবস্থা করা হয়েছে। ২০২১ সালের তেল ১৫ দিন আগেই জন্ম। বিএসটিআইয়ের অনুমতি মিলেছে। অগ্রিম খাঁটি সরিষার তেলের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা।’

এই ছবি নিয়ে অনেক প্রতিক্রিয়া দেখা গেলেও এটি কোনো প্রতিষ্ঠানের কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল তা বলার অপেক্ষা রাখে না।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status