ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বড়দিনে আলোকসজ্জায় সেজেছে ইউরোপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 10:03 PM

বড়দিনে আলোকসজ্জায় সেজেছে ইউরোপ

বড়দিনে আলোকসজ্জায় সেজেছে ইউরোপ

বড়দিন ঘিরে নানা রঙের আলোকসজ্জায় সেজেছে ইউরোপের বিভিন্ন শহর। অপরূপ সৌন্দর্য নজর কাড়ছে সবার। মধ্যপ্রাচ্যসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোও পিছিয়ে নেই বর্ণিল আয়োজনে।

এ যেন আলোর রাজ্য। যেখানেই চোখ যায়, নানা রঙের ছোঁয়া। বড়দিন ঘিরে এভাবেই সেজেছে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট। পার্লামেন্ট ভবন থেকে শুরু করে সরকারি-বেসরকারি নানা স্থাপনায় আশা জাগানিয়া দ্যুতি।

একজন জানান, চারদিকে প্রচুর আলোকিত পরিবেশও কোভিড পরিস্থিতির জন্য কমই মনে হচ্ছে। তাই প্রার্থনা করবো নতুন বছর যেন শুভ হয়। কেটে যায় ২০২০-এর আঁধার।

অন্য একজন জানান, এক কোটি এলইডি লাইটের সমন্বয়ে পুরো রাজধানী সেজেছে। রঙিন হয়েছে ৪০ কিলোমিটার এলাকা।

বড়দিন ঘিরে চীনের বিভিন্ন প্রদেশও সেজেছে নানা রঙে। তবে প্রতিবারের মতো এবার সরাসরি দেখার দর্শক নেই। ঘরে বসেই টেলিভিশনে উপভোগ করতে হচ্ছে সৌন্দর্য।

লেবানন, ফিলিস্তিনসহ অন্যান্য দেশেও করা হয়েছে ব্যাপক আলোকসজ্জা। সবারই আশা, আসন্ন ২০২১ হবে এমনই আলোকিত।    

     
সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status