ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
অনুদান পেল করোনায় প্রাণ হারানো পুলিশ সদস্যের পরিবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 9:48 PM

অনুদান পেল করোনায় প্রাণ হারানো পুলিশ সদস্যের পরিবার

অনুদান পেল করোনায় প্রাণ হারানো পুলিশ সদস্যের পরিবার

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের পুলিশ সদস্য তরুণ চন্দ্র সরকারের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনারের পক্ষ থেকে পরিবারটির হাতে এই অনুদান তুলে দেন উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞাঁ।

এর আগেও করোনাভাইরাসের সংক্রমণে প্রাণ হারানো ঢাকা মেট্রোপলিটন পু্লিশের অন্যান্য সদস্যদের পরিবারকে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

চলমান মহামারিতে সম্মুখযোদ্ধা হিসেবে দেশ ও জাতির সেবায় বাংলাদেশ পুলিশের অনেক সদস্য নিজের প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগই ঢাকা মেট্রোপলিটন পুলিশের।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status