ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
‘হামলার হুমকি না থাকলেও গির্জায় চার স্তরের নিরাপত্তা’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 9:43 PM

‘হামলার হুমকি না থাকলেও গির্জায় চার স্তরের নিরাপত্তা’

‘হামলার হুমকি না থাকলেও গির্জায় চার স্তরের নিরাপত্তা’

বড়দিন উপলক্ষে হামলার কোনো হুমকি না থাকলেও গির্জাগুলোতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বড়দিনে নিরাপত্তা সংক্রান্ত কোনো হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, উগ্রবাদীদের কেন্দ্রীয় অর্গানাইজেশন থেকে স্থানীয়ভাবে আক্রমণের আহ্বান জানিয়েছে। এ ধরনের প্রচারণা তারা চালিয়ে থাকে। তবে তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশে উগ্রবাদীরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো তথ্য নেই। রাজধানীতে ৬৬টি গির্জায় এবার বড়দিনের উৎসব আয়োজন করা হয়েছে। গির্জাগুলোতে আমরা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জার ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট। করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান আয়োজনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাইরের আলোকসজ্জা করা হয়নি। প্রার্থনায় জোর দেওয়া হচ্ছে। দেশ ও বিশ্বের মানুষদের করোনার মতো মহামারি থেকে সুস্থ রাখার জন্য বিশেষ প্রার্থনা করা হবে।’

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status