ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
রাণীনগরে রাতে পুকুর থেকে চুরিকরে মাছ মারার সময় জালসহ একজন আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 8:29 PM

রাণীনগরে রাতে পুকুর থেকে চুরিকরে মাছ মারার সময় জালসহ একজন আটক

রাণীনগরে রাতে পুকুর থেকে চুরিকরে মাছ মারার সময় জালসহ একজন আটক

নওগাঁর রাণীনগরে গভীর রাতে পুকুর থেকে মাছ মারার সময় আব্দুল কুদ্দুস (৪৫) নামে একজনকে আটক করে থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রঞ্জনিয়া সরদার পাড়া গ্রামে। আটক কুদ্দুস একই উপজেলার সিংড়াগাড়ী গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। এঘটনায় রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানাগেছে, সোমবার দিনগত গভীর রাতে আটক কুদ্দুসের নেতৃত্বে বেশ কিছু লোকজন জাল দিয়ে রঞ্জনিয়া গ্রামের নতুন পুকুর নামক পুকুরে মাছ ধরছিল। এসময় লোকজন টের পেয়ে ধাওয়া করে আব্দুল কুদ্দুসকে জালসহ আটক করে। পরে মঙ্গলবার সকালে থানাপুলিশে সোর্পদ করা হয়েছে। এঘটনায় খুবসুরত আলী বাদী হয়ে রাণীনগর থানায় মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুকুর মালিক দাবিদার রঞ্জনিয়া গ্রামের ছামছুর সরদারের ছেলে খুবসুররত আলী জানান, পুকুরটি আমাদের নামে রেকর্ড ভুক্ত রয়েছে। হঠাৎ করেই কুদ্দুস গংরা পুকুরের মালিকানা দাবি করে আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেছে। এর পর পুকুর থেকে বেশ কয়েকবার মাছ লুট করে নিয়েছে। এছাড়া নানা ভাবে আমাদের উপর অত্যাচার করে আসছে।রাতে আবারও মাছ লুট করার সময় কুদ্দুসকে আমরা আটক করেছি।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এঘটনায় খুবসুরত আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটক কুদ্দুসকে আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status