ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দেশকে আফগানিস্তানের মতো বানানোর চেষ্টা চলছে: শামীম ওসমান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 December, 2020, 8:23 PM
সর্বশেষ আপডেট: Thursday, 24 December, 2020, 10:02 PM

দেশকে আফগানিস্তানের মতো বানানোর চেষ্টা চলছে: শামীম ওসমান

দেশকে আফগানিস্তানের মতো বানানোর চেষ্টা চলছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। মূলত সরকার পরিবর্তনের খেলা হচ্ছে না। এখন ভৌগোলিক কারণে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে। অনেকটা আফগানিস্তানের মতো বাংলাদেশকে বানানোর চেষ্টা চলছে।

বৃহস্পতিবার বিকালে জেলা পরিষদ ডাক-বাংলোয় দৈনিক ইত্তেফাকের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, স্বাধীনতা, ভূখণ্ড আর বঙ্গবন্ধু- এই তিন প্রশ্নে কোনো আপস করব না। মুক্তিযুদ্ধের সময় কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান সে বিচার করা হয়নি। সবাই যুদ্ধ করেছে, সব ধর্মের মানুষই শহীদ হয়েছেন। যখন দেখি ধর্মের দোহাই দিয়ে ওরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে চাচ্ছে তখন মনে হয় যুদ্ধটা এখনও শেষ হয়নি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে, তেমনি শেখ হাসিনা না থাকলে এ দেশ বসবাসের যোগ্য থাকবে না।

এর আগে দুপুরে নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম ওসমান। খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জসহ ছয়টি জেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সেখানে ভিডিও কনফারেন্সে শামীম ওসমান বলেন, জঙ্গিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিসহ বিভিন্ন দেশের নাগরিকরা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে যেভাবে এ দেশের ভাবমূর্তি নষ্ট করে আসছিল, এখন ই-পাসপোর্টের মাধ্যমে সেটা রোধ করা সম্ভব হবে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে যেসব উদ্যোগ হাতে নিয়েছেন সব ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এ ই-পাসপোর্ট।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status