দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর ২৩তম বার্ষিক সাধারণ সভা ২৪ ডিসেম্বর, ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর চেয়ারম্যান মিসেস সাহানা খানের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক মো: সবুর খান প্রতিষ্ঠানের ২০১৯-২০২০ ইং সালের বার্ষিক প্রতিবেদন এবং আলোচ্যসূচি উপস্থাপন করেন।
সভায় ড্যাফোডিল কম্পিউটার্স লি: এর পরিচালক বৃন্দ ও কোম্পানী সেক্রেটারীসহ অসংখ্য শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।
উক্ত সভায় শেয়ার হোল্ডারগণ ০৮% ক্যাশ ডিভিডেন্ড সহ ২০১৯-২০২০ইং অর্থ বছরের হিসাব অনুমোদন করেন এবং আগামি অর্থ বছরে আরও ভাল ব্যবসা করার আশা ব্যাক্ত করে সভা সমাপ্ত ঘোষনা করেন।