ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
যাত্রী বেশে বাসে ডাকাতি, গ্রেফতার ৭
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 5:38 PM

যাত্রী বেশে বাসে ডাকাতি, গ্রেফতার ৭

যাত্রী বেশে বাসে ডাকাতি, গ্রেফতার ৭

রাজধানীর আদাবর থানার শ্যামলী এলাকা থেকে যাত্রী বেশে এ কে ট্রাভেলসের একটি বাসে ডাকাতির ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ফকরুল কবির শান্ত (২৩), মো. রফিক (২৬), মো. রিয়াজ (২৪), মো. রাসেল (২৭), মো. শাহজামাল (৩০), হারুন অর রশীদ (২৩) ও মো. হুমায়ন কবির (২৫)।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৩টি ছুরি, ৩টি চাপাতি, ১টি সুইচ গিয়ার, ২টি ওয়াকিটকি এবং লুন্ঠিত নগদ ৬ হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গত ১৯ ডিসেম্বর রাতে শ্যামলী এলাকা থেকে এ কে ট্রাভেলসের একটি বাসে যাত্রী বেশে উঠে একদল ডাকাত। বাসে উঠেই ডাকাত দল প্রথমে বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতদের একজন গাড়িটি চালাতে থাকে। তারা বাড্ডা ও কুড়িলসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাস নিয়ে ঘুরে ঘুরে যাত্রী উঠায়। বাসে উঠার পর দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছে থাকা টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সকাল হয়ে গেলে খিলক্ষেত এলাকায় রাস্তার পাশে বাসটি থামিয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় ২০ ডিসেম্বর আদাবর থানায় একটি মামলা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, মামলাটি থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম তদন্ত শুরু করে। গোয়েন্দা বিভাগের এই টিম মোহাম্মদপুর, মিরপুর, সাভার ও গাবতলীসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করে।

এই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের প্রত্যেকের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status