ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মায়ের ছবি তোলায় তেড়ে গেল তৈমুর!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 5:25 PM

মায়ের ছবি তোলায় তেড়ে গেল তৈমুর!

মায়ের ছবি তোলায় তেড়ে গেল তৈমুর!

সাইফ-কারিনা দম্পতির প্রথম সন্তান তৈমুর আলি খান। জন্মের পর থেকেই স্টার কিড হিসেবে আলোচনায়। সম্প্রতি চার বছরে পা দিয়েছে বলিউডে ছোট নবাব। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনাম হয়েছে তৈমুর।

কিছুদিন আগেও ঘটনা। মায়ের সঙ্গে গাড়ি থেকে নেমে ঘরে ঢুকছিল তৈমুর। এসময় ক্যামেরার সামনে পড়তে হয়ে তাকে। গাড়ি থেকে নামতেই ক্লিক ক্লিক শব্দ আর ফ্ল্যাশ লাইটের আলো এসেছে পড়েছে কারিনা আর তৈমুরে গায়ে। কারিনা বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও ক্যামেরা দেখে ‘নো নো’ বলে চিৎকার করে ওঠে তৈমুর।

তার চোখে মুখে বিরক্তির ভাব দেখা যায়। শেষমেশ, ক্যামেরাকে লাথি দেখিয়ে মায়ের সঙ্গে চলে যায় ঘরের ভিতর। এবার ক্যামেরা দেখে রীতিমতো তেড়ে গেল কারিনাপুত্র। এমনটাই দেখা গেছে এক ভিডিওতে।

আরও পড়ুন: ক্যামেরা দেখে ‘নো নো’ চিৎকার তৈমুরের!

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, আগের মতো ক্যামেরা দেখে ‘নট অ্যালাউড’ বলে চিৎকার করেছে ছোট নবাব। তাকে টেনে নেওয়ার চেষ্টা মায়ের। সহজে নেওয়াও যাচ্ছে না তাকে। মায়ের হাত ছেড়ে তেড়ে আসছে ক্যামেরার দিকে। বলছে, ‘নট অ্যালাউড’।

তারকা দম্পতির এ সন্তান ক্যামেরাকে খুব সহজভাবে নিতে পারে না। বিষয়টি স্বীকার করেছেন তার বাবা সাইফ আলি খান। এর আগে বাবার সঙ্গে পাঞ্জাবের ধর্মশালায় ঘুরতে গিয়েছিল বলিউডের ছোট নবাব। সেখানে তাকে ঘিরে ধরেছিল একঝাঁক ক্যামেরা। তখনও  ‘নো নো’ বলে চিৎকার করে উঠে তৈমুর।

সম্পাদনায়: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status