ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
জমকালো আয়োজন নেই বড়দিনে, নাখোশ ভক্তরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 5:19 PM

জমকালো আয়োজন নেই বড়দিনে, নাখোশ ভক্তরা

জমকালো আয়োজন নেই বড়দিনে, নাখোশ ভক্তরা

রাত পোহালেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। শেষ সময়ের প্রস্তুতিতে বিশ্বব্যাপী ব্যস্ত সময় কাটাচ্ছে যীশুর অনুসারীরা। মহামারি করোনায় স্বাস্থ্যবিধি মেনেই বড়দিন উদযাপনের আহ্বান বিশ্ব নেতাদের।

রোমানিয়া

বড়দিন ঘিরে অপরূপ সাজে সেজেছে ইউরোপের দেশ রোমানিয়া। রাজধানী বুখারেস্টের ৪০ কিলোমিটার রাস্তাজুড়ে করা হয়েছে আলোকসজ্জা। আয়োজকরা জানান, এক কোটি এলইডি লাইট ব্যবহার হয়েছে এবারের আয়োজনে। তবে এতেও খুশি নন নাগরিকরা।

‘এবারের বড়দিনের আয়োজনে আমরা হতাশ। গেল বছর এর থেকেও ভালো আয়োজন হয়েছিলো। আমরা আশা করেছিলাম এবার আরও বেশি লাইট জ্বালানো হবে। যাতে করোনার অন্ধকার দূর হয়।’

যুক্তরাষ্ট্র

করোনা সংক্রমণে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে বড়দিন উদযাপনে আয়োজনের কমতি নেই। নিউইয়র্কে বড়দিনের অন্যতম আকর্ষণ রকফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি দেখতে বুধবার ভিড় করেন অনেকে।

‘করোনায় আমি আমার মা কে হারিয়েছি। সেই কষ্টকে ভুলে থাকতেই এখানে এসেছি।’

মেক্সিকো

বড়দিন উপলক্ষে এ বছর বড় কোনো অনুষ্ঠান হচ্ছে না মেক্সিকোতে। তবে, বসে নেই দেশটির নাগরিকরা। শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারা।

অস্ট্রেলিয়া

করোনার কারণে বিশ্বব্যাপীই কমেছে ক্রিসমাস উৎসবের পরিসর। অনুষ্ঠানটি ঘিরে রাষ্ট্র প্রধানরা শুভেচ্ছা বার্তা দিলেও উদযাপনে নাগরিকদের সতর্ক হতে বলেছেন তারা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, এই মহামারি কাটিয়ে বড়দিন সবার জীবনে আনন্দ বয়ে আনবে এই প্রত্যাশা। নিজেরা নিরাপদে থাকবেন। অন্যকে নিরাপদে থাকতে বলবেন। মেরি ক্রিসমাস।

এশিয়ার দেশগুলোতেও বড়দিন ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status