ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আরেকটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 4:42 PM

আরেকটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল

আরেকটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থেকে বিদায়ের আগেই আরেকটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। এ লক্ষ্যে ইসরায়েল কাজ করে যাচ্ছে বলে বুধবার দেশটির এক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

চলতি বছর হোয়াইট হাউজের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল দেশটির আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ওফির আকুনিসের কাছে জানতে চায়, ২০ জানুয়ারি ট্রাম্পের বিদায়ের আগে পঞ্চম মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা আছে কিনা।

জবাবে ওফির বলেন, ‘আমরা সেই পথে কাজ করছি।’

তিনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক স্বাভাবিকের ব্যাপারে একটি আমেরিকান ঘোষণা আসতে পারে, যারা সারাংশ হচ্ছে, একটি চুক্তির অবকাঠমো-একটি শান্তিচুক্তি।’

ওফির অবশ্য ওই মুসলিম দেশের নাম প্রকাশ করেননি।

তবে তিনি জানিয়েছেন, এ ক্ষেত্রে তালিকায় দুটি দেশ রয়েছে। একটি উপসাগরীয় দেশ, সম্ভবত ওমান। আরেকটি পূর্বাঞ্চলীয় দেশ। ‘একটি মুসলিম দেশ যেটি ছোট নয়’, তবে পাকিস্তানও নয়।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status