ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মেলবোর্নেও ভারতকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া: ওয়ার্ন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 4:47 PM

মেলবোর্নেও ভারতকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া: ওয়ার্ন

মেলবোর্নেও ভারতকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া: ওয়ার্ন

অ্যাডিলেডে দিবারাত্রির ম্যাচে ভারতকে ব্যাটিং লজ্জা দিয়ে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের পেস আক্রমণে রীতিমতো উড়ে গেছে সফরকারীরা। অস্ট্রেলিয়ান স্পিন লিজেন্ড শেন ওয়ার্নের বিশ্বাস, শনিবার মেলবোর্নে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টেও একই দশা হতে পারে সফরকারীদের।

ফক্স ক্রিকেটকে দেওয়া বক্তব্যে অস্ট্রেলিয়ার হয়ে ৭০৮টি টেস্ট উইকেট নেওয়া ওয়ার্ন দাবি করেছেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়া সম্ভবত তাদের উড়িয়ে দিতে যাচ্ছে।’ দিবারাত্রির টেস্টে কামিন্স ও হ্যাজেলউডের তোপে পড়ে ভারত দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুটিয়ে যায়, যা তাদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন।

এই দুর্দশা কাটিয়ে উঠতে এবার দায়িত্ব নিতে হতে পারে আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা ও লোকেশ রাহুলদের। তাদের মতো খেলোয়াড়দের ওপর ভরসা করা স্বাভাবিক মনে করছেন ওয়ার্ন, ‘আগেই বলেছি, লোকেশ রাহুলের মতো কয়েকজন ভালো মানের খেলোয়াড় ম্যাচে খেলার অপেক্ষায়। তরুণ (শুভমান) গিল আসবে। (আজিঙ্কা) রাহানেও দারুণ খেলোয়াড়। আমরা জানি (চেতেশ্বর) পুজারা কী করতে পারে।’

পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে গেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি। এই বোলার না থাকার কারণে ভারতীয় বোলিং আক্রমণের জন্য বিশাল ক্ষতি হলো মনে করেন ওয়ার্ন।

এদিকে সিরিজ হারের জন্য ভারতীয় ব্যাটসম্যানদের যেভাবে সমালোচনা করা হচ্ছে, তার চেয়ে অস্ট্রেলিয়ান পেস বিভাগকে কৃতিত্ব দেওয়া উচিত বললেন ওয়ার্ন, ‘হ্যাঁ, ভারতীয়দের দোষ দেওয়া যায়। কিন্তু আমি মনে করি তার চেয়ে বরং অস্ট্রেলিয়ানদের কৃতিত্ব দেওয়া উচিত। কী অসাধারণ বল তারা করলো। চমৎকার বোলিং আক্রমণ। দীর্ঘদিন ধরে তারা ভালো বোলার। তারা এখন নিজেদের সেরা বোলারের সারিতে নিয়ে যাচ্ছে।’

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status