ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্বে নতুন ধরনের করোনার সংক্রমণে উদ্বিগ্ন জার্মানি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 3:16 PM

বিশ্বে নতুন ধরনের করোনার সংক্রমণে উদ্বিগ্ন জার্মানি

বিশ্বে নতুন ধরনের করোনার সংক্রমণে উদ্বিগ্ন জার্মানি

যুক্তরাজ্যে নতুন রূপ পাওয়া করোনা দক্ষিণ আফ্রিকাতেও ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, সে দেশ থেকেই ব্রিটেনে এসেছে নতুন করোনা। সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ আফ্রিকায় নতুন রূপের এই ভাইরাসও ছড়ায় আরো বেশি দ্রুত গতিতে। এ অবস্থায় দ্বীপ রাষ্ট্রটিতে সংক্রমণের খবরে উদ্বিগ্ন জার্মানির সাধারণ নাগরিকরা।

স্থানীয় একজন জানান, কদিন ধরেই শুনছিলাম যুক্তরাজ্যে নতুন রূপ পাওয়া করোন ভাইরাস প্রায় ৭০ শতাংশ সংক্রামক। এতে আবার যোগ হলো দক্ষিণ আফ্রিকার নতুন প্রকৃতির করোনা ভাইরাস। কোথায় যাই বলেন? তবে আমাদের বিশিষ্ট ভাইরোলজিষ্ট ক্রিস্টিয়ান ডরস্টেনের কথায় ভরসা পাচ্ছি যে, আবিষ্কৃত করোনার টিকা যেকোনো ধরনের করোনার সংক্রমণ থেকে রক্ষা করবে।

এদিকে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিনের আরও বেশ কয়েক ঘণ্টা বাকি থাকলেও করোনার লকডাউনের কড়াকড়িতে বন্ধ সবকিছুতে মর্মাহত জার্মানিতে বসবাসরত অন্যদেশের নাগরিকরা।

জার্মানির এক নাগরিক জানান, সাধারণত এই সময়টাতে সবাই কেনাকাটা করে, সবাই সবাইকে উপহার দেয়, কিন্তু দেখুন না করোনার কারণে সব কিছুই বন্ধ। তবুও ভালো লাগছে। মানুষজনের আনাগোনাও কম তবে বড়দিনের সুন্দর আলোকসজ্জা মন কাড়ে। এটা দেখেও মনটাকে বোঝানো যায়। তবে আমি বিশ্বাস করি এ দুঃসময় কেটে যাবে, আগামী বড়দিন হবে আনন্দময়।

এরই মধ্যে বড়দিনের বিষয়টিকে মাথায় রেখে ফ্রান্স, যুক্তরাজ্যের সঙ্গে বন্ধ সীমান্ত খুলে দিয়েছে। তবে সীমান্ত পারাপারে পণ্য পরিবহন চালকদের দেখাতে হবে ৭২ ঘণ্টার ভেতরে পাওয়া করোনার নেগেটিভ সার্টিফিকেট। এতে কিছুটা হলেও আশার পালে লেগেছে হাওয়া, দুদেশের মানবিক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status