ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কম্বল পাঠাতে হাইকমিশনকে ডা. জাফরুল্লাহর চিঠি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 2:09 PM

কম্বল পাঠাতে হাইকমিশনকে ডা. জাফরুল্লাহর চিঠি

কম্বল পাঠাতে হাইকমিশনকে ডা. জাফরুল্লাহর চিঠি

প্রতিবেশী দেশ ভারতের দিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য কম্বল পাঠানোর অনুমতি চেয়ে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু চিঠিটি বারিধারায় ভারতীয় হাইকমিশন অফিসে হস্তান্তর করেন।

চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মি. বিক্রম, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তা বাংলাদেশের ফিল্ড হসপিটাল নামে পরিচিত ছিল। বাংলাশের ফিল্ড হসপিটাল তৎকালীন পূর্ব পাকিস্তান সীমান্তে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে অবস্থিত ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ।’

‘আমরা জানতে পেরেছি নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেছে। এর ফলে সম্প্রতি ৩৭ জন কৃষক মারা গেছে। স্বাধীনতা যুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতাস্বরুপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতিদের হাতে তৈরি দুই হাজার কম্বল দিতে চাই। আগামী ৩০ ডিসেম্বর ২০২০ অথবা আপনার সুবিধাজনক যেকোনো তারিখে নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতার্থ হবো।’

সেপ্টেম্বরে ভারতের কৃষিখাত সংস্কারের লক্ষ্যে ৩টি কৃষি আইন পাস হয়। সে আইনকে কালো আইন আখ্যা দিয়ে নভেম্বর থেকে তীব্র শীতের মধ্যে আন্দোলন করছে ভারতের কৃষকরা।

সম্পাদনায়: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status