ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রস্তাব আসছে, তবে ভালো আসছে না: অপু বিশ্বাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 1:37 PM

প্রস্তাব আসছে, তবে ভালো আসছে না: অপু বিশ্বাস

প্রস্তাব আসছে, তবে ভালো আসছে না: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এক সময় তার ছবি ছাড়া অন্য কোনো নায়িকার সিনেমা হলে চলতই না। দর্শকদের পছন্দের শীর্ষে ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে ছিলেন। এখন আবার তাকে নিয়মিত হতে দেখা গেছে।

এখন তার কাজের কী খবর জানতে চাওয়া হলে অপু উত্তরে বলেন, কাজ করা হচ্ছে না। আর ওই রকমভাবে ভালো কোনো কাজ আসছে না। আসছে কাজের অফার, ভালো কিছু আসছে না। ভালো কিছুর অপেক্ষায় আছি। হলে পরে করব।

সম্প্রতি তিনি ‘প্রিয় কমলা’ সিনেমার কাজ শেষ করেছেন। ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা ছিল। তবে সেন্সর বোর্ড সিনেমাটি নিয়ে কয়েকটি সংশোধনী দিয়েছে। সেজন্য ছবিটি মুক্তি পায়নি। ছবিটি মুক্তির নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

বর্তমানে এই চিত্রনায়িকা ‘ছায়াবৃক্ষ’ শিরোনামে আরো একটি সিনেমায় কাজ করছেন। এই সিনেমার অর্থনৈতিক জটিলতা নিয়ে খবর প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে। এই সিনেমার যে আপডেট পাওয়া গেল অপুর কাছে, সেটা হচ্ছে, কাজ এখনো বাকি আছে। ৬০ ভাগ হয়েছে, এখনো ৪০ ভাগ বাকি। জানুয়ারিতে বসে আমি শিডিউল দিতে পারব।


সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status