ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে করোনায় নতুন আক্রান্ত ২৪,৭১২
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 December, 2020, 1:10 PM

ভারতে করোনায় নতুন আক্রান্ত ২৪,৭১২

ভারতে করোনায় নতুন আক্রান্ত ২৪,৭১২

ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪ হাজার ৭১২ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে ১ কোটি ১ লাখ ২৩ হাজার ৭৭৮ জনে দাঁড়ালো। এদের মধ্যে ৯৬ লাখ ৯৩ হাজার মানুষ ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।

স্থানীয় সময় সকাল ৮টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে ৩১২ জনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪৬ হাজার ৭৫৬ জনে দাঁড়ালো।

ভারতে এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা বেড়ে ৯৬ লাখ ৯৩ হাজার ১৭৩ জনে দাঁড়িয়েছে। দেশব্যাপী সুস্থতার হার ৯৫.৭৫ শতাংশ এবং মৃত্যু হার ১.৪৫ শতাংশ।

উপাত্ত অনুযায়ী, দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৪৯ জন। এ সংখ্যা দেশের মোট আক্রান্তের ২.৮০ শতাংশ।

এদিকে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরো প্রায় সাত লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরো প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ২৯ হাজার ১৬৬ জনে। বুধবার সকাল ৯টা পর্যন্ত ছিল ১৭ লাখ ১৫ হাজার ৮১৫ জন। এছাড়া করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৮৬ লাখ ২৩ হাজার ৭৫২ জনে। বুধবার সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা ছিল ৭ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ৭৪৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status