ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
মৌলভীবাজারে ভূমিহীনরা পাবে ঘর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 9:50 AM

মৌলভীবাজারে ভূমিহীনরা পাবে ঘর

মৌলভীবাজারে ভূমিহীনরা পাবে ঘর

মৌলভীবাজার শহরতলীর চাঁদনীঘাট এলাকায় প্রশাসনের বাস্তবায়নে নির্মিত হচ্ছে দুর্যোগ-সহনীয় ৪০টি ঘর। আর মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ে নির্মাণ করা হচ্ছে ৪৭৬টি ঘর। সবমিলিয়ে পুরো জেলায় ঘরের পরিমাণ ১১৪০টি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নে বেকামুড়া এলাকায় ভূমিহীনদের জন্য ৪০টি ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলামসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে কনকপুর ও চাঁদনীঘাট ইউনিয়নের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য ও জেলা প্রশাসকসহ অন্যরা।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, ভূমিহীনদের পুনর্বাসনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে জেলায় ১১৪০টি ঘর উপকারভোগীদের কাছে হন্তান্তর করা হবে।

সংসদ সদস্য নেছার আহমদ বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গঠনে কাজ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লক্ষ্য একটাই— কোনো মানুষ যেন গৃহহীন না থাকে। মৌলভীবাজার ও রাজনগর উপজেলায় প্রাথমিক পর্যায়ে পাঁচ শতাধিক ঘর নির্মাণ হচ্ছে। এটা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status