ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ঘরে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 9:47 AM

ঘরে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর লাশ

ঘরে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর লাশ

জামালপুরের ইসলামপুরে গলায় শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে লিমু আক্তার নামের এক নারী আত্মহত্যা করেছেন। তার স্বামী সৌদি প্রবাসী। তার এক সন্তান রয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর মোল্লাপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

লিমু আক্তার ওই এলাকার হাজি মতিউর রহমান মোল্লার ছেলে সৌদি প্রবাসী হামিদুর রহমানের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাড়ে তিন বছর আগে লিমুর পারিবারিকভাবে বিবাহ হয়। এক বছর আগে শ্বশুর-শাশুড়ি থেকে পৃথক হন। এরপর থেকে আলাদা থাকছিলেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে তার শাশুড়ি তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status