|
বোয়ালমারীতে গৃহহীন নির্মান প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
শরিফুল ইসলাম রনি
|
![]() বোয়ালমারীতে গৃহহীন নির্মান প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক যার মধ্যে ৬৫ টি চলমান রয়েছে। এ সময় তিনি প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এরপর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় বোয়ালমারী ইউনিয়নের সোতাশী গ্রামের দীন মোহাম্মদের বাড়িতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতুল চন্দ্র সরকার। ইউএনও ঝোটন চন্দের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, তথ্য সেবা কর্মকর্তা তথ্য আপা বদরুন্নেসা, উপকারভোগী হালিমা বেগম প্রমুখ। জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার বলেন, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, বাল্যবিয়ের কুফলসহ বিভিন্ন তথ্য আপনারা ঘরে বসে তথ্য কেন্দ্রে এসে 'তথ্য আপা'র নিকট থেকে জানতে পারবেন। উঠান বৈঠকে প্রায় ৭০ জন উপকারভোগী মহিলা উপস্থিত ছিলেন। হালিমা নামে উপস্থিত এক উপকারভোগী বলেন, জীবনে পরিবর্তন আনার জন্য এই উঠান বৈঠকে এসেছি। শেখ হাসিনা সরকার আছে বলেই আমরা সকল পর্যায়ে সুবিধা পাচ্ছি। বৈঠক শেষে জেলা প্রশাসক উপস্থিত মহিলাদের মধ্যে ও পৌরসভাযর অসহায়, দুস্থ দুই শতাধিক মানুষের মধ্যেও তিনি কম্বল বিতরণ করেন। অপরদিকে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়ে বৃক্ষরোপণ করেন। সম্পাদনায়: খালেদ সুজন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
