ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ফেনসিডিলবাহী’ বাসের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 7:13 PM

ফেনসিডিলবাহী’ বাসের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

ফেনসিডিলবাহী’ বাসের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

কুমিল্লার চান্দিনা উপজেলায় সততা পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৯ জন। পরে ওই বাসের ভেতর থেকে ১১ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন মজুমদার (৩৫) ব্যাংক এশিয়াতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে থাকা ঢাকামুখী (কুমিল্লা জ-১১-০১৮১) যাত্রীবাহী বাসটি পেছন থেকে একটি মোটরবাইককে চাপা দেয়। দুর্ঘটনার পর বাস ও মোটরবাইকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন মজুমদার ঘটনাস্থলেই নিহত হন।

হাইওয়ে পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির ভেতরে ফেনসিডিলের বোতল ছড়িয়ে ছিটিয়ে ছিল।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। এ সময় বাসের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত ১১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে কোনো যাত্রী ফেনসিডিল বহন করছিল। মোটরবাইক ও বাসটিকে উদ্ধার করা হয়েছে।’

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status