ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
শেখ হাসিনার গাড়িবহরে হামলা: তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 6:35 PM

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলার তদন্ত কর্মকর্তা শেখ সফিকুল ইসলাম আদালতে জবানবন্দি দিয়েছেন। একইসঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরাও করেছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের আদালতে তার জবানবন্দি ও জেরার বক্তব্য রেকর্ড করা হয়। এ নিয়ে এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলায় আসামিদের পরীক্ষা এবং যুক্তিতর্কের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২৯ ডিসেম্বর।

এসময় আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। অপরদিকে, আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাড. তোজাম্মেল হোসেন তোজামসহ কয়েকজন।
 
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা কলারোয়ায় ধর্ষণের শিকার এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরায় যান। তিনি কলারোয়া হয়ে মাগুরা ফিরে যাবার পথে তার গাড়িবহরে হামলা হয়। সেখানে গুলি এবং মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলাটিতে দীর্ঘ বিরতির পর আবার বিচার কাজ শুরু হয়েছে।আদালতে আসামি বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status