ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মাস্ক না পরায় রাজশাহীতে সাত জনকে অর্থদণ্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 6:05 PM

মাস্ক না পরায় রাজশাহীতে সাত জনকে অর্থদণ্ড

মাস্ক না পরায় রাজশাহীতে সাত জনকে অর্থদণ্ড

মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে রাজশাহীতে ৭ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। এ সময় মহানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে সাত জনকে ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। তিনি বলেন, সকাল থেকে মহানগরের সাহেববাজার জিরোপয়েন্ট, আরডিএ মার্কেট ও বড়কুঠির সামনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status