ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
প্রেগন্যান্সি মেয়েদের একান্ত সৌন্দর্য: পিয়া জান্নাতুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 4:48 PM

প্রেগন্যান্সি মেয়েদের একান্ত সৌন্দর্য: পিয়া জান্নাতুল

প্রেগন্যান্সি মেয়েদের একান্ত সৌন্দর্য: পিয়া জান্নাতুল

শোবিজের পরিচিত মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা পিয়া জান্নাতুল। সাত মাসের অন্তঃসত্ত্বা তিনি। মাস দু’য়েক আগে সুসংবাদটি নিজেই দিয়েছিলেন এ অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় জিম, ফটোশুট এবং ক্যামেরার সামনের কাজ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি।

এবার বেবি বাম্প নিয়ে ফটোশুট করেছেন পিয়া। সে ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে। সাদাকালো তিনটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, আমি অনেক ফটোশুট করেছি আমার ক্যারিয়ারে। এই শুটটা স্পেশাল কারণ, আমি চেষ্টা করেছি একটা মেয়ে যে প্রেগন্যান্ট অবস্থায়ও তার মতো সুন্দর, সে যে কি সুন্দর অনুভূতির মধ্যে দিয়ে যায় সেটার কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে। কিন্তু সাথে ভয়, শারীরিক প্রতিবন্ধকতা থাকে অস্বীকার করার উপায় নাই। সেটাও জয় করা সম্ভব, সঠিক খাবার, এক্সারসাইজ, জ্ঞানের মাধ্যমে।

প্রেগন্যান্সি কোনো অসুস্থতা নয়, বরং একজন মেয়ে কতখানি পাওয়ারফুল তার প্রমাণ। উল্লেখ করে পিয়া আরও লিখেন, তাই এই অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না রেখে, কে কি বলবে না ভেবে, আরও সামনে এগিয়ে আসা উচিত নিজের শক্তি নিয়ে। আমার কাছে প্রেগন্যান্সি মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি।

এর আগেও বেবি বাম্প নিয়ে ছবি শেয়ার করেছেন পিয়া। মাতৃত্ব নিয়ে দারুণ উচ্ছ্বসিত পিয়া জান্নাতুল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সন্তান নেওয়ার জন্য ২০২০ সালটি তার পছন্দ। ২০১৪ সালে পূর্বপরিচিত ফারুক হাসান সামীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এ অভিনেত্রী।

সম্পাদনায়: খালেদ সুজন





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status