ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
‘আমরার বইন আমরার কাছে থাকবো, কেউ নিতো না’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 4:21 PM

‘আমরার বইন আমরার কাছে থাকবো, কেউ নিতো না’

‘আমরার বইন আমরার কাছে থাকবো, কেউ নিতো না’

অভাবের তাড়নায় দত্তক দিতে চাওয়া শিশু কন্যা তোয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও ওয়ার্ড ভিশন ।

চৌদ্দ মাসের শিশু কন্যা তোয়া, ১০ বছরের নুসরাত জাহান নুন ও ছয় বছরের মো. মোস্তাফিজুর রহমানকে রেখে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা গ্রামের আ. হান্নানের স্ত্রী।

আ. হান্নান দীর্ঘদিন ধরে একটি তামাক পণ্যের কোম্পানিতে চাকরি করতেন। করোনাকালে চাকরি চলে যাওয়ায় শুরু করেন অটো রিকশা চালানো। স্ত্রীর মৃত্যুর পর শারীরিক অসুস্থতার কারণে সেটাও বন্ধ হয়ে যায়। সন্তানদের মুখে ভাত জোগানোই অনেকটা দায় হয়ে যায় তার জন্য। সেই সঙ্গে শিশু সন্তানের দুধের খরচ এ যেন মরার ওপর খাঁড়ার ঘা।

অবশেষে আ. হান্নান বিভিন্ন জনের কাছে ঘুরে বেড়ায় শিশু কন্যাকে দত্তক দিতে। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর পরিবারটির পাশে দাঁড়ালো ওয়ার্ড ভিশন নান্দাইল উপজেলা শাখা ও নান্দাইলের ইউএনও মো. এরশাদ উদ্দীন।

মঙ্গলবার সকালে উপজেলার চন্ডীপাশা এলাকায় অবস্থিত ওয়ার্ড ভিশন কার্যালয়ে ডেকে আনেন শিশুটির বাবা হান্নান ও তার তিন সন্তানকে। তিনি হান্নানের আয় উপার্জনের পথ তৈরি করে দেন। এখন থেকে একটি চায়ের দোকান দিয়ে আয় করবেন নিজের সংসারের। ইউএনও মো. এরশাদ উদ্দিনের মাধ্যমে চা-দোকানের ১৮ প্রকারের সামগ্রি তুলে দেয়া হয়।

অন্যদিকে বিতরণ শেষে ইউএনও এরশাদ উদ্দিন শিশুটিকে কোলে নিয়ে নগদ ১৫শ’ টাকা তুলে দেন। বড় মেয়ে নুন খুশি হয়ে বলে,‘আমরার বইন আমরার কাছে থাকবো। কেউ নিতো না। অহন যে কি খুশি লাগতাছে।’

এ সময় আ. হান্নান বলেন, ‘চোখের সামনে খিদায় কান্না করে শিশুটি। এখন সন্তানদের তাকিয়ে নিজেও মরতে পারি না। তাই মনস্থির করছিলাম কেউ যদি আমার সোনার ধনকে দত্তক নিতেন তাহলে অন্ততপক্ষে অন্য দুই সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে জীবন পার করতাম। এখন ওয়ার্ল্ডভিশন ও ইউএনও স্যার যা করলেন তা জীবনেও ভুলতে পারবো না।’

নান্দাইল ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সুমন রোরাম বলেন, সবাইকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা দরকার।

ইউএনও এরশাদ উদ্দিন জানান, বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে হান্নান ঘুরে দাঁড়ানোর সুযোগ পেল। এটাই মানবিকতা। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমাসে শিশুর খরচের জন্য ১৫শ’ টাকা করে দেয়া হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status