ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
‘আমার বউকে ফেরত চাই’ পোস্টার নিয়ে অপেক্ষায় যুবক, এলাকায় চাঞ্চল্য
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 4:12 PM

‘আমার বউকে ফেরত চাই’ পোস্টার নিয়ে অপেক্ষায় যুবক, এলাকায় চাঞ্চল্য

‘আমার বউকে ফেরত চাই’ পোস্টার নিয়ে অপেক্ষায় যুবক, এলাকায় চাঞ্চল্য

মেয়ের প্রেমের বিয়ে মেনে নেয়নি বাবা-মা। মেয়েকে বাড়িতে নিয়ে আটকে রাখেন তারা। কোনোভাবে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে শেষ পর্যন্ত শ্বশুরবাড়ি সামনে পোস্টার হাতে দাঁড়ালেন মেয়েটির স্বামী।

ভারতের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এ ঘটনাটি ঘটেছে। স্ত্রীকে ফেরত না পাওয়া পর্যন্ত নিজের অবস্থানে অনড় থাকবেন বলেই জানিয়েছেন তিনি।

চার বছর আগে সামশেরগঞ্জের দেবিদাসপুরের মরিয়াম খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় কাফি শেখ নামের এক যুবকের। পরবর্তীতে দুই পরিবারই জেনে যায় তাদের সম্পর্কের কথা। কাফির সঙ্গে সম্পর্ক কোনওদিনই মেনে নেয়নি মরিয়ামের পরিবার। পরবর্তীতে তারা পালিয়ে যান। কিন্তু পালালেও শেষ পর্যন্ত মেয়েকে ফিরিয়ে আনে মরিয়ামের পরিবার।

এক বছর আগে আবার পালিয়ে বিয়ে যায় তারা। এরপর বিয়ে করে সংসার শুরু করে। বেশ স্বাভাবিকভাবে চলছিল সবকিছু। কিন্তু কাফি বেকার হওয়ায় সাত মাস পর মরিয়মকে আবারো বাড়িতে ফিরিয়ে নেন তার মা।

কাফির অভিযোগ, এরপর মরিয়মকে আর তার স্বামীর সংসারে ফিরতে দেয়নি তার বাবারবাড়ি লোকজন। কাফি বিভিন্নভাবে চেষ্টা করেও তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

এরপরই বুধবার সকাল থেকে পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে বসেন কাফি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

কাফি বলেন, তৃতীয়বার পালিয়ে বিয়ে করতে সক্ষম হই। সংসারও ভালই চলছিল। মরিয়াম আমার সঙ্গেই থাকতে চায়, কিন্তু ওর পরিবার  জোর করে মরিয়ামকে আটকে রেখেছে। এ সময় তিনি নিজের স্ত্রীকে ফিরে পাওয়ার দাবি জানান। এ বিষয়ে মরিয়াম বা তার পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status