ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
১০ বছর পর চুল কেটে পরিবারের দেখা পেলেন এই ব্যক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 3:54 PM

১০ বছর পর চুল কেটে পরিবারের দেখা পেলেন এই ব্যক্তি

১০ বছর পর চুল কেটে পরিবারের দেখা পেলেন এই ব্যক্তি

চুল কাটার পর পরিবারের দেখা পেয়েছেন এক ভবঘুরে। প্রায় এক দশক রাস্তায় কাটানোর পর তার মা ও বোনের কাছে ফিরে গেছেন তিনি।

হোয়াও কোহেলহো গিমারায়েসম নামের ওই ভবঘুরে ব্রাজিলের বাসিন্দা। চুল কাটার আগের ও পরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাকে চিনতে পারে তার পরিবার।

এক দশক গিমারায়েসের কোনো খোঁজ না পেয়ে তার মা ও বোন ধরেই নিয়েছিলেন, তিনি আর বেঁচে নেই। কিন্তু ওই ছবি ভাইরাল হলে তারা তাকে চিনতে পারেন। ১৭ ডিসেম্বর আরেক শহর থেকে তার কাছে ছুটে আসেন তারা।

স্থানীয় এক মেন'স ফ্যাশন স্টোর ও বারবার সার্ভিসের মালিক আলেসান্দ্রো লোবো ওই লোকের চুল কাটার আগের ও পরের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলে রাতারাতি ভাইরাল হয়ে যায়। নিজের দোকানে শুধু চুল কাটাই নয়, গিমারায়েসকে নতুন পোশাকও কিনে দেন লোবো।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status