ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে করোনার নতুন ধরন: ডব্লিউএইচও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 2:30 PM

নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে করোনার নতুন ধরন: ডব্লিউএইচও

নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে করোনার নতুন ধরন: ডব্লিউএইচও

যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে খুব দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরন এখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিদ্যমান ব্যবস্থাগুলো প্রয়োগ করে এটি নিয়ন্ত্রণে রাখা যেতে পারে বলে মনে করে সংস্থাটি।

সোমবার ডব্লিউএইচও’র জরুরি পরিষেবা বিষয়ক প্রধান মাইকেল রায়ান এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা মহামারিটির এই ধরনের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার পয়েন্ট পেয়েছি। তবে এটি নিয়ন্ত্রণে থাকার মধ্যেই পেয়েছি।

‘সুতরাং এই পরিস্থিতিটি সেই অর্থে নিয়ন্ত্রণের বাইরে নয়। তবে একে তার নিজস্ব গতিতে ছেড়ে দেয়া যায় না।’

এর আগে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ভাইরাসের নতুন রূপটি ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’ বলে দাবি করেন। যখন ব্রিটিশ কর্মকর্তারা বলছিলেন, ধরনটি মূল স্ট্রেনের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

রায়ান বলেন, বর্তমানে এই ধরন মোকাবিলায় যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তা সঠিক পদক্ষেপ।

তিনি বলেন, ‘আমরা যা করছি, সেটাই আমাদের করে যেতে হবে। হয়তো আমাদের তা আরেকটু জোরের সঙ্গে, আরেকটু বেশি সময় ধরে করতে হবে।’

প্রায় ৩০টি দেশ ভাইরাসের এই ধরন যেন ছড়িয়ে না পড়ে সেজন্য ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা ভ্রমণে নিজেদের সীমানা বন্ধ করে দিয়েছে। দেশ দুটিতে এই নতুন ধরন ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রায়ান বলেন, ভাইরাস সম্পর্কিত কিছু ধারণা বিশ্লেষণ করলে বোঝা যায়, আমাদের আরও পরিশ্রম করতে হবে। এমনকি ভাইরাসের ক্ষেত্রে আরও কিছুটা দক্ষ হয়ে উঠলেও থামানো যেতে পারে কভিড-১৯। সূত্র: এএফপি, এনডিটিভি

 
সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status