ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নায়িকাদের গাড়ি-বিলাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 1:45 PM

নায়িকাদের গাড়ি-বিলাস

নায়িকাদের গাড়ি-বিলাস

২০২০ সালের অধিকাংশ সময় মানুষের কেটেছে কর্মহীনতায়। কারোনা মহামারিতে ঘরবন্দি থেকেছেন দেশের শোবিজ তারকারাও। তাই বলে শখ পূরণে ঘাটতি রাখেননি তারা। বিলাসি জীবনযাপনে অনেকেই এগিয়ে ছিলেন। তিনজন নায়িকা নতুন মডেলের গাড়ি কিনে আলোচনায় আসেন এ বছর।

‘গ্ল্যামার কন্যা’খ্যাত পরীমনির গাড়ি-বিলাস নতুন কিছু নয়। বিভিন্ন সময় গাড়ি কিনে আলোচনার জন্ম দিয়েছেন এই নায়িকা। চলতি বছর সাড়ে তিন কোটি টাকার ইতালিয়ান অভিজাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফিয়াট অটোমোবাইলসের জনপ্রিয় ব্র্যান্ড মাসেরাতি গাড়ি কেনেন তিনি। রয়েল ব্লু রঙের এই গাড়ি তার সংগ্রহশালা সমৃদ্ধ করবে এতে কোনো ভুল নেই। মাঝখানে একটি নীল রঙের এন্টিক গাড়ি, সত্তর দশকের মিতসুবিসি লাঞ্চারও কিনেছেন এই নায়িকা। এবং এ সবই তার ব্যক্তিগত সংগ্রহশালার জন্য।

এর কিছুদিন পর ‘ঢালিউ কুইন’খ্যাত অপু বিশ্বাস নামি কোম্পানির দামী একটি গাড়ি কিনেছেন। অডি লাল রঙয়ের থ্রি সেলুন গাড়ি কিনে তিনিও আলোচনায় আসেন। এদিকে লেটেস্ট মডেলের বিএমডব্লিউ গাড়ি কিনে রীতিমত শোরগোল ফেলে দেন নায়িকা তানহা তাসনিয়া। ৮৫ লাখ টাকা দামের এই গাড়ি ব্যাংক লোন করে কিনেছেন বলে জানান এই নায়িকা।   

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status