ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
স্বামীর সঙ্গে অস্বস্তিতে টয়া!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 December, 2020, 4:22 PM

স্বামীর সঙ্গে অস্বস্তিতে টয়া!

স্বামীর সঙ্গে অস্বস্তিতে টয়া!

চলতি বছরের ফেব্রুয়ারির ২৯ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নাটকের জনপ্রিয় জুটি টয়া ও শাওন। মালদ্বীপে হানিমুনে যাওয়ার কথা থাকলেও প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সেটা আর হচ্ছে না। কিন্তু তার বদলে কয়দিন আগেই কক্সবাজার থেকে ঘুরে এসেছেন এ জুটি।

এদিকে শাওন ও টয়া দু’জনই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই জুটিকে অফ স্ক্রিনের পাশাপাশি অন স্ক্রিনেও দারুণ মানায়! তাই তো বিয়ের পর এ জুটির কাজের প্রস্তাব যেন আরো বেশি আসছে।

ইতোমধ্যে বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয়ও করেছেন। এনটিভিতে তাদের অভিনীত ‘পরের মেয়ে’ প্রচার হচ্ছে।

বিয়ের পরে শাওনের সঙ্গে টয়ায় অভিনয় করতে ঠিক কেমন লাগে? এমন প্রশ্নের জবাবে টয়া বলেন, স্বামীর সঙ্গে কাজ করতে গিয়ে বেশ অস্বস্তিতে ভুগি। শাওনের সঙ্গে আগে অভিনয় করতাম। তখন কোনো সমস্যা হতো না। কিন্তু ইদানীং খেয়াল করলাম আমার এখন খানিকটা অস্বস্তি লাগে। লজ্জা লাগে। আসলে বাস্তব জীবনের মানুষের সঙ্গে অভিনয় করা কঠিন।

সম্পাদনায়: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status