ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
অভিমানের বরফ গলছে, আবারো কি এক হচ্ছেন শ্রাবন্তী-রোশন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 4:28 PM

অভিমানের বরফ গলছে, আবারো কি এক হচ্ছেন শ্রাবন্তী-রোশন?

অভিমানের বরফ গলছে, আবারো কি এক হচ্ছেন শ্রাবন্তী-রোশন?

বেশকিছুদিন থেকেই আলোচনায় আছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। মূলত তার তৃতীয় সংসার ভাঙন নিয়েই এই সমালোচনা। জানা গেছে তাদের সম্পর্কে ফাটল ধরেছে আগেই। যদিও তা অনেকদিন লুকিয়ে রাখার চেষ্টা করেছেন দুজনই। অবশেষে শত চেষ্টা পরও তা লুকিয়ে রাখতে পারেননি শ্রাবন্তী বা রোশন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে বারবারই প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে তাদের ব্যক্তিগত মনোমালিন্য। কখনো ইঙ্গিতবাহী পোস্ট করে, আবার কখনো একে অন্যের সঙ্গে ছবি সরিয়ে শিরোনামে উঠে এসেছেন তারা।

কিন্তু বছরের শেষে কি আরো একবার হাতছানি দিচ্ছে ফেলে আসা দিন? অন্তত তেমনটাই ইঙ্গিত করছে শ্রাবন্তীর স্বামী রোশন সিংহের ইনস্টাগ্রাম।

রবিবার রাতে তিনটি স্টোরি পোস্ট করেন তিনি। প্রথম দুটি নেহাতই ব্যাঙ্গাত্মক হলেও, চোখ আটকে যায় তৃতীয়টিতে। কী ছিল সেই স্ট্যাটাসে?

ভিড়ের মাঝে একা দাঁড়িয়ে এক যুবক। তার চারপাশে সকলে যখন নিজের সঙ্গীকে নিয়ে ভালোবাসায় ব্যস্ত, তখন তিনি তাকিয়ে ভালোবাসার সেই জুটিগুলোর দিকে। এই ছবির উপরেই রোশন লিখে দিলেন, ‘মাই কন্ডিশন’। অর্থাৎ নিজের একা লাগাকেই যেন সবার সামনে তুলে ধরতে চাইলেন রোশন।

বছর শেষের আগে কি অভিমানের বরফ গলছে? আবার কি একসঙ্গে দেখা যাবে দুজনকে? সেই বিষয়ে যদিও রোশন কোনো কথা বলেননি।

অন্যদিকে শ্রাবন্তীর ইনস্টাগ্রামও এই মুহূর্তে নিশ্চুপ। শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত শেয়ার করলেও সম্পর্ক নিয়ে মনে প্রশ্ন জাগানো কোনো ইঙ্গিত করেননি অভিনেত্রী।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status