ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশ্যে এলো সারা-বরুণের রোমান্সের ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 4:12 PM

প্রকাশ্যে এলো সারা-বরুণের রোমান্সের ভিডিও

প্রকাশ্যে এলো সারা-বরুণের রোমান্সের ভিডিও

বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী বরুণ ধাওয়ান-সারা আলী খান। এবার বলিউডের এই দুই তারকা একসঙ্গে জুটি হয়ে আসছেন দর্শক মাতাতে।

১৯৯৫ সালে মুক্তি প্রাপ্ত ‘কুলি নাম্বার ওয়ান’ ছিল গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত সুপারহিট সিনেমা। এতে রাজু কুলি আর মালতীর আইকনিক প্রেমকাহিনি এখনো দর্শকরা ভোলেননি। দুই যুগ পর নির্মিত হচ্ছে এই সিনেমার রিমেক। এতে গোবিন্দ আর কারিশমা কাপুরের জায়গায় দেখা যাবে বরুণ ও সারাকে।

রাজু কুলি আর মালতী রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন সাইফ কন্যা সারা ও বরুণ ধাওয়ান। গত ২ ডিসেম্বর মুক্তি পেয়েছে এ সিনেমার গান ‘তেরি ভাবি’। এতে সারা-বরুণের পারফরম্যান্সের প্রশংসা করেন দর্শকরা। এবার প্রকাশ্যে এলো সিনেমাটির আরেক গান ‘মির্চি লাগি তো’। এটিও নতুন ভার্সনে মুক্তি পেয়েছে। গানটি কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও অলকা ইয়াগনিক। এতে বরুণ ও সারা আলী খানকে রোমান্স করতে দেখা যায়।

কমেডি ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান। গান প্রসঙ্গে এই নির্মাতা ইন্ডিয়ান এক্সেপ্রেসকে বলেন- মূল ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমার গানগুলো দারুণ জনপ্রিয় ও কালজয়ী। এই সিনেমার সফলতার ক্ষেত্রে এসব গানের ভূমিকা রয়েছে। আমি আগেই পরিষ্কার বলেছিলাম, যদি এই সিনেমার রিমেক করি, তবে এই ব্লকবাস্টার গানগুলো ব্যবহার করব। মূল গানের গীতিকার সমীর। আর সংগীত পরিচালনা করেছেন আনন্দ মিলিন্দ। তাদের সঙ্গে আমি অনেক কাজ করেছি।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- পরেশ রাওয়াল, জাভেদ জাফরি, রাজপাল যাদব, জনি লিভার, অনিল ধাওয়ান প্রমুখ। গত বছরের ৮ আগস্ট ব্যাংককে সিনেমাটির কাজ শুরু হয়। চলতি বছরের মে মাসে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা সংকটের মুক্তি পায়নি। আগামী ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status