ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
আম গাছে ঝুলছিল ছাত্রের লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 21 December, 2020, 4:04 PM

আম গাছে ঝুলছিল ছাত্রের লাশ

আম গাছে ঝুলছিল ছাত্রের লাশ

নেত্রকোনার মদন থেকে রাকিব নামে এক মাদরাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাকিব একই গ্রামের বজলু মিয়ার ছেলে ও বাঁশরী মমতাজ উদ্দিন হাফিজিয়া এতিমখানা মাদরাসার নূরানী বিভাগের ছাত্র।

নিহতের স্বজনরা জানান, রাকিবের বাবা-মা জীবিকা নির্বাহের জন্য সিলেট থাকেন। তার বড় ভাই সোহাগ নিজ বাড়ি বাঁশরী গ্রামে বেড়াতে আসেন। রাকিবকেও বাড়িতে নিতে শনিবার রাতে মাদরাসায় গিয়ে ছুটির আবেদন করেন তিনি। রোববার ছুটি নিয়ে রাকিব বাড়িতে থাকে। সোমবার ভোরে বাড়ির পাশে মসজিদে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে। পরে মসজিদের পেছনে আম গাছে রাকিবের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

মদন থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, দুপুরে রাকিবের লাশ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status