ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দুদকের মামলায় কারাগারে সার্ভেয়ার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 21 December, 2020, 3:34 PM

দুদকের মামলায় কারাগারে সার্ভেয়ার

দুদকের মামলায় কারাগারে সার্ভেয়ার

বাগেরহাট জেলার রামপালের ভূমি অফিসের সার্ভেয়ার মো. কামাল হোসেনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ আদেশ দেন।

খুলনা-মোংলা রেলওয়ের জমি অধিগ্রহণের সময় ২০১৭ সালে মো. কামাল হোসেনের এক কোটি ৩৪ লাখ টাকা আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালে দুদক খুলনার সহকারী পরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেছিল।

দুদক খুলনার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবর রহমান জানান, মামলার পর সার্ভেয়ার কামাল হোসেন উচ্চ আদালতের জমিনে ছিলেন। সোমবার তিনি মহানগর দায়রা জজ বিশেষ আদালতে আত্মসমর্পন করেন এবং জামিনের আবেদন করেন। এ সময় জামিনের বিরোধীতা করেন দুদকের আইনজীবী। সার্ভেয়ার কামাল হোসেনের পক্ষে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ কয়েকজন আইনজীবী।

আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে সার্ভেয়ার কামাল হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status