ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন বছরে তাহসান-মিমের চমক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 3:28 PM

নতুন বছরে তাহসান-মিমের চমক

নতুন বছরে তাহসান-মিমের চমক

জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খানের সঙ্গে বেশ সমাদৃত জুটি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। নাটক ও বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করে দর্শক সাড়া পেয়েছেন দুজন। সেই ধারাবাহিকতায় নতুন একটি নাটকে একসঙ্গে অভিনয় করছেন তারা।

নাটকটির নাম ‘হ্যালো বেবি’। এই নাটকে আরও অভিনয় করছেন ‘কাবিলা’ হিসেবে পরিচিত পাওয়া জিয়াউল হক পলাশ। সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে নাটকটির শুটিং শেষ হয়েছে।

জানা গেছে, নাটকটি আসছে ২০২১ সালের শুরুতে নতুন বছরের চমক হিসেবে প্রচার হবে। ১ জানুয়ারি ক্লাব এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ‘হ্যালো বেবি’।

নাটকটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। তিনি নাটকটি প্রসঙ্গে বলেন, ‘দুটি কাপলের গল্প নিয়ে ‘হ্যালো বেবি’ নাটকটি। খুব সিরিয়াস গল্পের নাটক না হলেও হাস্যরসের মাধ্যমে এটি ফুটিয়ে তোলা হয়েছে। দর্শকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে এটি নির্মাণ করছি। তাদের ভালো লাগলেই পরিশ্রম স্বার্থক হবে।’

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status