ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
‘সোলেইমানি হত্যার প্রতিশোধ নিলে পাল্টা জবাব দেবে আমেরিকা’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 3:23 PM

‘সোলেইমানি হত্যার প্রতিশোধ নিলে পাল্টা জবাব দেবে আমেরিকা’

‘সোলেইমানি হত্যার প্রতিশোধ নিলে পাল্টা জবাব দেবে আমেরিকা’

ইরানি জেনারেল কাসেম সোলেইমানি হত্যার এক বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী ৩ জানুয়ারি। ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল সোলেইমানিকে বাগদাদে ড্রোন হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র। তার মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে ইরান যদি কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় তাহলে পাল্টা জবাব দিতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেনজি। খবর এএফপির।

রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডারের (সেন্টকম) প্রধান জেনারেল ম্যাকেনজি সাংবাদিকদের বলেন, ‘আমরা নিজেদের এবং ওই অঞ্চলে আমাদের বন্ধু ও অংশীদারের রক্ষায় প্রস্তুত আছি। যদি দরকার হয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আমরা প্রস্তুত।’

সোলেইমানির প্রথম মৃত্যুবার্ষিকীর কয়েক সপ্তাহ আগে ওই অঞ্চলে সফরে গিয়েছেন জেনারেল ম্যাকেনজি। গোপন স্থান থেকে এক টেলিফোন সাক্ষাৎকারে ম্যাকেনজি সাংবাদিকদের বলেন, ‘আমার মূল্যায়ন হচ্ছে আমরা খুব ভালো অবস্থানে আছি এবং ইরানি অথবা অন্য কেউ কোনো ধরণের ব্যবস্থা নিতে গেলে তার জন্য আমরা প্রস্তুত থাকবো।’

সেন্টকমের প্রধান জানান, তিনি সম্প্রতি বাগদাদ সফর করেছেন। সেখানে অ্যান্টি-জিহাদি জোটের প্রধান, মার্কিন জেনারেল পল ক্যালভার্টের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এছাড়া ইরাকি সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

ম্যাকেনজি বলেন, জর্ডান ও ইরাক সীমান্তের কাছাকাছি সিরিয়ার আল-তানফ ঘাঁটিতে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছেন। তিনি আরও বলেন, ‘আমি কমান্ডারদের সঙ্গে প্রতিদিন কথা বলছি এবং আমি মনে করি আমরা প্রস্তুত থাকবো।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এ দুটি দেশে পৃথকভাবে সেনা সংখ্যা আড়াই হাজারে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। তবে সেনা সংখ্যা কমালেও ইরানের কোনো রকম হামলা প্রতিহত করতে পেন্টাগন ইরাকে বেশ সতর্ক অবস্থানে রয়েছে।

গত নভেম্বর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ গত নভেম্বর থেকে উপসাগরীয় অঞ্চলে টহল দিচ্ছে। সম্প্রতি দুটি মার্কিন বি-৫২ বোমারু বিমান এই অঞ্চলের আকাশপথে মহড়া দিয়ে ইরান ও তার মিত্রদের শক্তি প্রদর্শন করেছে।

এদিকে রোববার বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে একটি রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তবে কেউ আহত হননি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status