ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কাবুলে আবারো শক্তিশালী বিস্ফোরণ, ডেপুটি গভর্নর নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 December, 2020, 1:18 PM

কাবুলে আবারো শক্তিশালী বিস্ফোরণ, ডেপুটি গভর্নর নিহত

কাবুলে আবারো শক্তিশালী বিস্ফোরণ, ডেপুটি গভর্নর নিহত

শক্তিশালী বিস্ফোরণে আফগানিস্তানের রাজধানী কাবুলের ডেপুটি গভর্নর নিহত হয়েছেন। হামলায় তার সহকারীও মারা গেছেন বলে নিশ্চিত করেছে আফগান সরকার।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ডেপুটি গভর্নর মাহবুবল্লাহ মোহেবি এবং তার নিরাপত্তা রক্ষীরা যখন গাড়িতে ছিলেন তখনই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তার আরো দুই নিরাপত্তা রক্ষী গুরুতর আহত হন।

আফগান পুলিশের বরাতে দেশটির গণমাধ্যম টুলু নিউজ বলছে, গাড়িতে শক্তিশালী ম্যাগেনেটিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস- আইইডি আগে থেকে কেউ সংযুক্ত করে দেয়। পুলিশ বলছে, ম্যাগনেটিক আইইডি বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

গেল সপ্তাহে কাবুলের পশ্চিমাঞ্চলে আততায়ীর গুলিতে এক প্রসিকিউটর নিহত হন।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানজুড়ে হামলার ঘটনা অস্বাভাবিকভাবে বেড়েছে। আফগান সরকারের সঙ্গে তালেবান গোষ্ঠীর যখন শান্তি আলোচনা চলছে তখনই বিভিন্ন স্থানে হামলার ঘটনায় উদ্বিগ্ন দেশটির সাধারণ মানুষ। তবে অনেক হামলার দায়ভার নেয়নি তালেবান সদস্যরা।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status