ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নওগাঁয় গণেশমূর্তিসহ আটক ৩
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 December, 2020, 11:41 AM

নওগাঁয় গণেশমূর্তিসহ আটক ৩

নওগাঁয় গণেশমূর্তিসহ আটক ৩

নওগাঁর রানীনগরে সোমবার রাতে কষ্টিপাথরের একটি গণেশমূর্তিসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। উপজেলার বড়গাছা এলাকা থেকে র‌্যাব-৫ এর সদস্যরা তাদের আটক করেন।

আটক হওয়া তিনজন হলেন রানীনগর উপজেলার ভারনা গ্রামের মহির উদ্দিনের ছেলে রশিদ, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার সাগর পাড়া গ্রামের নুরুল হকের ছেলে ওমর ফারুক ও দুর্গাপুর থানার গোপীনাথপুর গ্রামের ফারুক হোসেন।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাইমেনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর উপজেলার বড়গাছা গ্রামে অভিযান চালিয়ে একটি কষ্টিপাথরের গণেশমূর্তি উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে মূর্তি পরীক্ষা করার অ্যাসিড, হ্যান্ড গ্লাভস, ছোট আয়নাসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরেই নওগাঁ, জয়পুরহাট এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো অবৈধভাবে সংগ্রহ করে তারা বিদেশে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে রানীনগর থানায় মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status