ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কোরআনের বাণী শুনতে এসে লাশ হলো ছোট্ট তাবাচ্ছুম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 15 December, 2020, 10:48 AM

কোরআনের বাণী শুনতে এসে লাশ হলো ছোট্ট তাবাচ্ছুম

কোরআনের বাণী শুনতে এসে লাশ হলো ছোট্ট তাবাচ্ছুম

বগুড়ার ধুনট উপজেলায় তাফসীরুল কোরআন মাহফিলে আসা ৮ বছরের শিশু তাবাচ্ছুম খাতুনকে শ্বাসরোধে হত্যা করেছে দূর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তাবাচ্ছুম উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নসরতপুর গ্রামের বেলাল হোসেন খোকনের মেয়ে এবং পাঁচথুপি-নসরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ধুনট থানা থেকে তাবাচ্ছুমের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত ১টার দিকে নসরতপুর গ্রামে তাফসীর মাহফিলের পাশে বাঁশঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত তাবাচ্ছুমের মা-বাবা জীবিকার তাগিদে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। তাবাচ্ছুম দাদা-দাদির সঙ্গে নসরতপুর গ্রামে থাকে। সরকারি অনুমতি ছাড়া নসরতপুর জান্নাতুল ফেরদৌস কবরস্থানে দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে কবরস্থান পরিচালনা কমিটি। সোমবার রাতে দাদা-দাদির সঙ্গে প্রথম দিনের তাফসীর মাহফিল অনুষ্ঠানে যায় তাবাচ্ছুম। দাদা-দাদি মঞ্চের সামনে বসে তাফসীর শুনতে থাকেন।

এ সময় সোমবার রাত ১০টার দিকে দাদা-দাদির কাছ থেকে তাবাচ্ছুম চিপস কেনার জন্য মঞ্চের বাইরে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মাহফিলের অদূরে বাঁশঝাড়ের ভেতর বিবস্ত্র অবস্থায় তাবাচ্ছুমের লাশ উদ্ধার করে স্বজনরা। সংবাদ পেয়ে থানা পুলিশ তাবাচ্ছুমের লাশ থানা হেফাজতে নেন। স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর তাবাচ্ছুমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।  

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, শিশু হত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করার প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদনায়: খালেদ সুজন

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status